চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক জেলা কার্যালয়। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মোঃ আমিনুল হক আবির।  

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মেলায় ৫০টি স্টলে বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন উদ্যোক্তারা। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️