চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের উদ্যোক্তা মেলা শুরু

১০ দিনব্যাপী এ মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ মেলার আয়োজন করেছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ মেলার উদ্বোধন করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিমসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং জেলার উদ্যোক্তাগণ।

১০ দিনব্যাপী এ মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ১০ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের মেলা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️