নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষক নির্বাচনে সভাপতি নাজমুল-সাঃ সম্পাদক আসাদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নিয়ামতপুর শাখার নির্বাচনে সভাপতি নাজমুল হক ও এস, এন আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষক নির্বাচনে সভাপতি নাজমুল-সাঃ সম্পাদক আসাদ

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ তেরো বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নিয়ামতপুর শাখার নির্বাচনে সভাপতি নাজমুল হক ও এস, এন আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিন বছর মেয়াদি কমিটি নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়ের ৭৪৯ জন শিক্ষক-শিক্ষিকার ভোটের মধ্যে ৭০১ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামসুল আলম। 

আজ (২৫ জানুয়ারি) নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন মহাদেবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। 

জানা গেছে, উপজেলার ১২৮ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মোট ভোট সংখ্যা ৭৪৯জন। তারমধ্যে ৭০১ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৮ জন ভোটার অনুপস্থিত ছিলেন। 

সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন।

ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে গণনা। গণনা শেষে নির্বাচন কমিশনার ভাদরন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন। তিনি পেয়েছেন ৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেশাত বানু পেয়েছেন ২৬৭ ভোট অপর প্রার্থী পেয়েছেন ৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে চন্দননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস, এন আসাদুজ্জামান আসাদ ২৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ কবির পেয়েছেন ১৯১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি নাজমুল হক বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান ও গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিজয় সকল শিক্ষক সমাজের। সকলকে একসঙ্গে নিয়েই শিক্ষকদের সার্বিক কল্যানে কাজ করে যাব।

প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষা অফিসার, মহাদেবপুর আনোয়ার হোসেন বলেন, নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই। অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। ১১ টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️