শিবগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে

শিবগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মোজ্জাফ্ফর আলী বধুর ছেলে জাইদুল ইসলাম (৩৩)। সোমবার ভোরে চৈতন্যপুর ঘোষের বিলে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ভোর ৪টার দিকে ধানে পানি দেয়ার জন্য বাড়ি হতে বের হন জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পরিবারে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাইদুলের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সুকোমল চন্দ্র দেবনাথ আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️