চাঁপাইনবাবগঞ্জে বুনো শূকরের আক্রমণে ৬ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা একটি বুনো শূকরের কামড়ে অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জে বুনো শূকরের আক্রমণে ৬ জন আহত
সংগ্রহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা একটি বুনো শূকরের কামড়ে অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে। (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ভারত সীমান্ত ঘেঁষে একটি বুনো শূকর চরপাঁকা গ্রামে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী শূকরটিকে তাড়া করলে সেটি হিংস্র হয়ে ওঠে এবং একে একে অন্তত ৬ জনকে কামড়ে আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, চরপাঁকা গ্রামের দাউদ মেম্বারের ছেলে মিজানুর রহমান (৬৫), মৃত লোকমান হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৬০), মইমুল হকের ছেলে রুমন আলি (২৫), তালিব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫), আকমুল হোসেনের ছেলে খাদেমুল ইসলাম (৩৫) এবং কটাপাড়া গ্রামের জালালের স্ত্রী শেফালী বেগম (৩৫)

স্থানীয়দের দাবি,আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।স্থানীয় পল্লী চিকিৎসক জসিম উদ্দিন ও স্কুলশিক্ষক ফয়সাল আজম জানান, কয়েক বছর ধরে ভারত থেকে বুনো শূকরের দল চরপাঁকা এলাকায় প্রবেশ করছে। এ সময় তারা ফসল নষ্ট করে। বৃহস্পতিবারও শূকরটি ফসলের ক্ষতি করতে গেলে স্থানীয়রা তাড়াতে যায়। তখনই শূকরটি আক্রমণ করে কয়েকজনকে আহত করে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে যেন সাধারণ মানুষ বুনো শূকরের আক্রমণের শিকার না হন এবং ফসলের ক্ষতি রোধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️