ডিবির পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার-৩

ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

ডিবির পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার-৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া বটতলা এলাকার সৈয়বুর আলীর ছেলে রেজাউল করিম (২৫), একই উপজেলার কামালপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে ইসমাইল হোসেন (৫৩) ও ধোবরা এলাকার একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩৪)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে প্রথম অভিযানটি শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামে ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পরিচালনা করা হয়। এ সময় ২২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ করিমকে গ্রেপ্তার করা হয়। 

দ্বিতীয় অভিযানটি একই দিন রাত সাড়ে ৯ টার দিকে ধোবরা কলেজ এর সামনে পরিচালনা করা হয়। এ সময় ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ইসমাইল ও ইউসুফ কে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম এর নির্দেশনা ও ডিবি ওসি মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং এসআই মো. আসগর আলী পিপিএম এর নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। 

উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️