শিবগঞ্জে ৩০১০ কৃষক ও প্রতিষ্ঠান পেল কৃষি প্রণোদনা

৩০১০ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শিবগঞ্জে ৩০১০ কৃষক ও প্রতিষ্ঠান পেল কৃষি প্রণোদনা

 শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার, গ্রীস্মকালীন পেঁয়াজ ফ্লো মেশিন, তাল, নারিকেল,লেবু, শীতকালীন পেঁয়াজ কন্দ, আম ও কাঁঠাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০১০ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।

এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতারসহ অন্যরা।

পরে ৩১০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০০ কৃষককে শাকসবজি ও ৪৫ কৃষককে পেঁয়াজ কন্দ-সার, ৭০ প্রতিষ্ঠানকে তাল চারা, ১৭ প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ১৫০ কৃষককে লেবু চারা, ১ হাজার ৯০০ কৃষককে কাঁঠাল, নিম, বেল, জামের চারা, ১৮ কৃষককে এয়ার ফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণের মেশিন ও ৩০০ পরিবারকে আম চারা দেয়া হয়। জানা গেছে- ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব প্রণোদনা দেয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️