জিমেইল অ্যাপেও অনুবাদ সুবিধা চালু করল গুগল

কম্পিউটারের পাশাপাশি এবার জিমেইল অ্যাপেও ভিন্ন ভাষায় পাঠানো ই-মেইল অনুবাদ করে পড়া যাবে এ সুবিধা দিতে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘ট্রান্সলেট সুবিধা চালু করেছে গুগল

জিমেইল অ্যাপেও অনুবাদ সুবিধা চালু করল গুগল

কম্পিউটারের পাশাপাশি এবার জিমেইল অ্যাপেও ভিন্ন ভাষায় পাঠানো ই-মেইল অনুবাদ করে পড়া যাবে। নতুন এ সুবিধা দিতে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘ট্রান্সলেট’ সুবিধা চালু করেছে গুগল। এর ফলে ফোন থেকেও ভিন্ন ভাষায় লেখা ই-মেইলগুলো নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ফলে একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা-জটিলতা হবে না। শিগগিরই আইওএস অ্যাপেও এ সুবিধা যুক্ত করা হবে। 

গুগলের তথ্য মতে, জিমেইলের ২০২৩.০৭.২৩.এক্স সংস্করণে ‘ট্রান্সলেট’ সুবিধা যুক্ত করা হয়েছে। এ সুবিধা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন এ সুবিধা ব্যবহার করে ভিন্ন ভাষায় লেখা ই-মেইল বার্তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ফলে খুব সহজেই অনেক ভাষায় যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

গুগলের তথ্যমতে, ভাষা অনুবাদের এ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে জিমেইল অ্যাপে ব্যবহার করা যাবে। এর ফলে ভিন্ন ভাষায় কোনো ই-মেইল এলে একটি ভাষা অনুবাদ করার জন্য একটি ব্যানার দেখাবে জিমেইল। ব্যানারে থাকা ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই ই-মেইলের ভাষা পরিবর্তন হয়ে যাবে।

নতুন এ সুবিধা ব্যবহারের জন্য অবশ্যই হালনাগাদ সংস্করণের জিমেইল অ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে গুগল। ফলে পুরোনো সংস্করণ ব্যবহারকারীদের দ্রুত অ্যাপ হালনাগাদের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংস থেকে স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা বন্ধ করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️