শিবগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকারীর মূল হোতাসহ দুই জন গ্রেফতার 

ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে

শিবগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকারীর মূল হোতাসহ দুই জন গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুলিশের অভিযানে থানা এলাকা থেকে ০১টি মটর সাইকেল ও ২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

গত (৩০ সেপ্টেম্বর) রাত ৮.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামা বাজার হইতে দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ২টি টাচ মোবাইল ফোন ছিনতাই করে।

এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার মামলা রুজু হয়।

ছিনতাই এর ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে। 

রবিবার রাতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের জুয়েল আলীর ছেলে আজিজুল হক (২২) দুই জনকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 

ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম(কানন) এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণসহ একাধিক মামলা রয়েছে। 

এ বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। 

ছিনতাকারী দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️