জামিনে মুক্ত হলেন মেয়র মোখলেসুর রহমান

নেতা-কর্মীরা মেয়র মোখলেসুর রহমানকে ফুলের মালাদিয়ে বরণ করেন

জামিনে মুক্ত হলেন মেয়র মোখলেসুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান মুক্ত হয়েছেন।গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে জামিন পাবার পর রবিবার বিকেল ৫টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় দলীয় নেতা-কর্মীরা মেয়র মোখলেসুর রহমানকে ফুলের মালাদিয়ে বরণ করেন।

মেয়র মোখলেসুর রহমানের স্থানীয় আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে উচ্চ আদালতের বিচারপতি এসএম কুদ্দুশ জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চে মেয়র মোখলেসুর রহমানের জামিন আবেদনের ওপর দুই দফা শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির, আইনজীবী শেখ আলী আহমেদ খোকন, সিনিয়র আইনজীবী ওয়াজিউল্লাহ ও আইনজীবী মো. রইশ উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুজিত কুমার চ্যাটার্জি।

উল্লেখ্য, যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️