চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন আংশিক কমিটি অনুমোদন

২০২৪ ২০২৫ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হলেন মনিষা জামান মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন আশিক রেজা

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন আংশিক কমিটি অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জ জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ২০২৪-২৫ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হলেন মনিষা জামান মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন আশিক রেজা। মনিষা জামান মিম কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের এবং আশিক রেজা রাজশাহী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের মেধাবী শিক্ষার্থী। 

আজ শুক্রবার (১৭ মে, ২০২৪) গেলো কমিটির সভাপতি নাজমুল হক নাসিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (সিয়াম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের বর্তমান সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ২০১৭ সালে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর বিভিন্ন মেয়াদে আরও তিনটি পূর্ণাঙ্গ কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে। 

নতুন কমিটিতে কি কি বিষয় অগ্রাধিকার দেয়া হয়েছে এ বিষয়ে সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতি বৃহৎ অংশটি পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই একাধিক গুরুত্বপূর্ণ পদে তাই রাজশাহীস্থ মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো অগ্রাধিকার পেয়েছে। 

এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরাও যাতে সংগঠনের সাথে কানেকটেড থেকে নিজেদের বন্ধনকে গতিশীল ও বহুমুখী করতে পারে সেজন্য তাদেরকেও সুযোগ দেয়া হয়েছে।  

পূর্ণাঙ্গ কমিটিগঠনসহ সংগঠনের সকল কার্যক্রম নতুন মাত্রায় এগিয়ে যাবে এই শুভকামনা জানাচ্ছেন তরুণ চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️