চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোখসানা বেগমকে (২৭) কে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী জনি ইকবালকে (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোখসানা বেগমকে (২৭) কে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী জনি ইকবালকে (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান মামলার একমাত্র আসামি জনির উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। 

জনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ। পিপি আব্দুল ওয়াদুদ জানান, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বাবার বাড়িতে স্বামীসহ ঘুমাতে যান রোখসানা। পরদিন সকালে শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দিন জনিকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত রোখসানর বাবা। পরে ২০১৭ সালের ৯ অক্টোবর জনিকে গ্রেপ্তার করে পুলিশ। 

তিনি আরো জানান, জনি পেশায় ট্রাকচালক এবং রোখসানার দ্বিতীয় স্বামী ছিলেন। ৩ সন্তানসহ তালাক হওয়ার পর প্রেমের সম্পর্কে সূত্র ধরে রোখসানাকে বিয়ে করেন জনি।তবে তাদের সংসারে কলহ, মরাধর লেগেই থাকত।

২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত জনিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️