চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তৌহিদুল ইসলাম (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাবু ওরফে শাহলাল নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তৌহিদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘা মিয়াপাড়ার রবিউল আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,গত ২০২০ সালের ৯ এপ্রিল সদর উপজেলার কালুপর গ্রামের গোরস্থান এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের একটি দল। এসময় তৌহিদ ও বাবু গ্রেপ্তার হয়। এসময় তৌহিদের নিকট ১ কেজি ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র‌্যাবের উপ-পরিদর্শক আব্দুল মোমিন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম গত ২০২০ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত গতকাল বুধবার এই রায় প্রদান করেন বলে জানান আইনজীবী নাজমুল আজম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️