চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় মো. মোখলেসুর ওরফে মুখলেসুর রহমান নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে উল্লেখ করা হয়, আসামিকে একটি সাজার পর অপর সাজাটি ভোগ করতে হবে। তবে হাজতবাসের সময়কালীন সাজার মেয়াদ হতে বাদ যাবে।

রবিবার বিকেলে আসামির উপস্থিতিতে এই দণ্ড দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী।

দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা টেন্ডার গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম জানান, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি হামিম নামের সাত বছরের এক শিশু খেলতে বের হয়ে নিখোঁজ হয়। ২২ ফেব্রুয়ারি দাঁড়িপাতা গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে হামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই দিন হামিমের পিতা রেজাউল করিম বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, শিশু হামিম মো. মোখলেসুর ওরফে মুখলেসুর রহমানের চায়ের দোকানে বসে রিমোর্ট নিয়ে টিভির চ্যানেল পরিবর্তন করতে থাকে। একপর্যায়ে মুখলেসুর ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে হামিমকে হত্যা করে একটি ফসলের ক্ষেতে ফেলে রাখে। মামলার একদিন পর মুখলেসুরকে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন ওসি দিলীপ কুমার দাস মো. মোখলেসুর ওরফে মুখলেসুর রহমানকে অভিযুক্ত করে একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীগ্রহণ শেষে আদালত এই দ- প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️