চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই দণ্ড প্রদান করেন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. শাহরিয়ার কামাল ডালিম (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও অন্য আরেকটি ধারায় ২ বছর কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই দণ্ড প্রদান করেন।

দণ্ডিত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারদিঘী উত্তর চাঁদপুর গ্রামের মো. মেশের আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৪ এপ্রিল ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. রেনু মিয়া জানতে পারেন, সদর উপজেলার পোড়াগ্রাম লক্ষ্মীনারায়ণপুর মোড়ে একটি দোকানে হেরোইন ও ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মো. শাহরিয়ার কামাল ডালিমকে আটক করা হয় এবং ডালিমের দেখানো জায়গা থেকে ২ কেজি ১০৫ গ্রাম হেরোইন ও ৩৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মো. রেনু মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এল আই বিজিবি রাজশাহীর এসআই মো. তাজুল ইসলাম তদন্ত শেষে মো. শাহরিয়ার কামাল ডালিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️