চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ আটক-১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ আটক-১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ একজন আটক হয়েছে। এই অভিযানকালে পালিয়ে গেছে আরও ২জন। 

রবিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর পাইকড়তলার তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। 

অভিযানে আটক হয়, জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শগুনা গ্রামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ আওয়াল আলী (২৩)। এই অভিযানে পালিয়ে যায়, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গুচ্ছপামের মৃত সোবহান আলীর ছেলে মোঃ তৌফিক (৪০)।

রবিবার গভীর রাতে ডিএনসি'র এক তথ্যে এবং সদর মডেল থানায় হওয়া মামলার সুত্রে জানা যায়, নাচোলের শগুনার মোঃ আওয়াল ও কানসাটের ভৌফিক একটি ট্রাকে (নম্বর- (DHAKA METRO TA-২০-৯৭২৩) বহন করে বিপুল পরিমান গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আসছে। এমন সংবাদ পেয়ে রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের 'ক' সার্কেলের উপ- পরিদর্শক মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে রাজশাহী জেলা কার্যালয়ের 'ক' সার্কেলের পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খানসহ একটি দল জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাইকড়তলা মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালায়। 

এসময় গোমস্তাপুর থেকে কানসাট অভিমুখে আসা একটি ট্রাককে তল্লাশীর জন্য থামিয়ে চালক মোঃ আওয়াল আলীকে আটক করে। তবে ট্রাকে থাকা ভৌফিক পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশী চালিয়ে ৩টি বস্তার মধ্যে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের 'ক' সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আসাদুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-৩৭, তারিখ-১৬/১০/২৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️