চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ফারুক (৩০) নামে একজনকে ১৭ কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী এলাকার বদিউজ্জামানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পাওয়ার টিলার ফেলে পালানোর সময় ১টি পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ফারুককে আটক করা হয়। ওই দিনই র‌্যাবের নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রনি কুমার দাস ২০২১ সালের ৮ জুলাই ফারুককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিনি আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ফারুককে ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️