গোদাগাড়ীতে হেরোইনসহ একজন গ্রেফতার

খালিদুজ্জামান কাওসারের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়

গোদাগাড়ীতে হেরোইনসহ একজন গ্রেফতার

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. খালিদুজ্জামান কাওসার (২৭) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

আটক হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর গ্রামের মো. লোকমান হাকিমের ছেলে। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। পরবর্তীতে মো. খালিদুজ্জামান কাওসারের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গত সোমবার বিকেল ৫টায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️