শিবগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী সভা

শিবগঞ্জে নৌকায় ভোট চাইলেন মেয়র লিটন

শিবগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী সভা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০০১-২০০৬ সালে বিএনপি ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল। ভুয়া ভোটার বাতিলের পর ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছিল। এরপর থেকে নির্বাচনের মুখোমুখি হতে, জনরায়ের মুখোমুখি হতে ভয় পায় বিএনপি। আর সেই কারণে তারা নির্বাচন বর্জন করেছে।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন আরো বলেন, বেকার সমস্যার সমাধানে আগামী পাঁচ বৎসরে ১ কোটি বেকারের চাকরির নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা বাস্তবায়নে শিবগঞ্জবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, নৌকার জন্য ভোট চাইতে এসেছি। আমরা গর্ব করেই ভোট চাইতে এসেছি। আওয়ামী লীগ সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সার দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। এখন দেশে কোনো সারের সংকট নেই, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে। অপরদিকে বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি খেতে হয়েছে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে হয়েছে।

রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন। তার প্রমাণ পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফোরলেন-সিক্সলেন সড়কসহ দেশের ব্যাপক উন্নয়ন উল্লেখযোগ্য।

মেয়র লিটন বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের ভাগ্যের পরিবর্তন। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।

নির্বাচনী সভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জিল্লার রহমান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️