চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় স্বামী স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারের ইসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৯) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩৯)। রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত ছিলেন। তবে তার স্ত্রী লাইলী পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা মিশন বাজারে নাচোল উপজেলার উষির-বেলডাঙ্গা গ্রামের আমির আলী মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে স্থানীয় একটি হোটেলের পেছনে বেঁধে রেখে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই তার বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া ২০১৭ সালের ২৩ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামে অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️