চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার-২

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান প্রান্তিকপাড়ায় এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজুরাপুর রেলবাগান প্রান্তিকপাড়ার মজিবুর রহমান এর ছেলে ইমন আলী (২৫) ও একই এলাকার মৃত হারুন আলীর ছেলে রুবেল (২৬)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার এসআই আব্দুল মোতালেব, এএসআই,রেজাউল করিম,এএসআই আব্দুল কাইউম,শরিফুল ইসলামসহ একটি আভিযানিক দল 

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান প্রান্তিকপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️