চাঁপাইনবাবগঞ্জে ২৬৯ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ২৬৯ জন দরিদ্র মানুষকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ২৬৯ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা প্রদান

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ২৬৯ জন দরিদ্র মানুষকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন- ঈদুল আজহার আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য এই টাকা আপনাদের দেয়া হলো। আশা করি, এই টাকাটা আপনাদের কাজে লাগবে। কোনোভাবেই এই টাকা নষ্ট করবেন না। আপনারা আমাদের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️