অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা

অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা

অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর পর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন এবং পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, টেনিস গ্রাউন্ডের পশ্চিমে পুরাতন স্টেডিয়ামের দিক থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, এর আগে জেলা নির্বাচন অফিসের প্রাচীরে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের প্রার্থীর বাসভবন লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিম্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুবৃত্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সকল পর্যয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️