গোমস্তাপুরে গাঁজা ক্রয় বিক্রয় ও সেবনের অভিযোগে ৪জন গ্রেফতার

গাঁজা ক্রয় বিক্রয়ের অভিযোগে ২ জন ও সেবনের অভিযোগে আরো ২ জনসহ মোট ৪ জন গ্রেপ্তার

গোমস্তাপুরে গাঁজা ক্রয় বিক্রয় ও সেবনের অভিযোগে ৪জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ২ জন ও সেবনের অভিযোগে আরো ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত রবিবার দিবাগত মধ্য রাতে জেলার গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের বংপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে বংপুর গ্রামের ইদুর স্ত্রী মোছা. মর্জিনা (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. তৌফিজুল ইসলাম (৬০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া এনায়েতপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৩) ও পশ্চিম জগৎ গ্রামের মৃত মন্টু আলীর ছেলে মো. আল আমীন (৩৫)কে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২.৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️