চাঁপাইনবাবগঞ্জের নবাগত এসপি গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপার (এসপি) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার

চাঁপাইনবাবগঞ্জের নবাগত এসপি গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপার (এসপি) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এতে গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়,জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। রেজাউল করিম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে যোগ দেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়ন করে অন্তর্বর্তী সরকার। এবারই প্রথমবারের মতো দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️