চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী হলেন সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মো. রফিক (৬৫)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাড়ি থেকে বরেন্দ্র অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সরাসরি সংঘর্ষে রফিক আলী ঘটনাস্থলেই নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দ জানান, মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রফিক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️