স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গালিভ খাঁন

চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট

স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গালিভ খাঁন

স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।

এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়।

বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন এ কে এম গালিভ খাঁন- এমন তথ্য জানিয়ে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট।

৫২তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️