শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮টি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ(বৃহস্পতিবার ২৩ এপ্রিল )মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৮টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,শিবগঞ্জের মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শুন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ৮৮টি ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। জব্দকৃত মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

উল্লেখ্য যে,চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ও গত ৩ মাসে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৪জন আসামীসহ ভারতীয় ২৯১ বোতল মদ,২১১ বোতল ফেন্সিডিল,২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ,২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ,৩০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট,১৬৯টি গরু,২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️