গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-১০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে

গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-১০

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত আব্দুস সাত্তার বেগপুরের মৃত মঞ্জুর হোসেনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান,দুপুরে উপজেলার বেগপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম গ্রুপ ও সাইদুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। আতহদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ৮ টার দিকে মারা যান আব্দুস সাত্তার। তিনি রফিকুল ইসলাম গ্রুপের সমর্থক ছিলেন।

ওসি খায়রুল বাসার আরও বলেন, ঘটনার পর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হবে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️