ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাইকে পিটিয়ে মারলো জনতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাইকে পিটিয়ে মারলো জনতা

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ ও জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন। 

নিহত ওই দুই ডাকাত জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবুর দুই ছেলে ইয়াকুব আলী ও জাহাঙ্গীর হোসেন। তারা আপন দুই ভাই।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, রাত ৮ দিকে খাপানির বিল এলাকায় চারজন নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। এ সময় আহত অবস্থায় ওই নারীদের চিৎকারে পাশের নরশিয়া ও বড় জামবাড়িয়া এলাকার লোকজন ছুটে আসে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে লোকজন তাদের প্রায় ১ কিলোমিটার ধাওয়া করে। এ সময় ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে লুকিয়ে যায়। এক পর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের আড়ালের চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাদের খোঁজাখুঁজি করে দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় আরও কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানায়,তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️