নওগাঁ-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে ৫জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে

নওগাঁ-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে ৫জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন। 

এ আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাঃ মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা), 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল হক শাহ (হাত পাখা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ ছালেক চৌধুরী (মোটর সাইকেল) । 

প্রার্থীরা বরাদ্দ পাওয়া প্রতীক নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় ভোটের প্রচারণায় নামবেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৭৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৪ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ৩ হাজার ৪২ জন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️