চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি শাহনেওয়াজ দুলাল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন। 

সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন , সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি,জেলা ছাত্র লীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ । পরে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। 

এছাড়া র‍্যালী ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ আওয়ামী যুব লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️