চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু 

মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শুভ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সেতু সংলগ্ন রাবারড্যাম এলাকায় এ ঘটনাটি ঘটে। 

মৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে রাইহান আলী শুভ (২২)। সে শাহনেয়ামতুল্লাহ কলেজেের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভ ৫/৬ জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️