নাচোলে বিদেশি পিস্তল,ম্যাগজিন,গুলি বিস্ফোরক দ্রব্যসহ ১জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে বিদেশি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যসহ একজন গ্রেফতার

নাচোলে বিদেশি পিস্তল,ম্যাগজিন,গুলি বিস্ফোরক দ্রব্যসহ ১জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করে র‍্যাব-৫

গ্রেফতার কৃত আসামী হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বিলকরিল্লা শিলাল পাড়া গ্রামের মোঃ আফছার শিলাল ও মোছাঃ জাহানারা বিবির ছেলে মোঃ ইব্রাহিম (শিলাল) (৩০)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি চৌকষ অপারেশন দল (২৩ আগস্ট) বুধবার রাত ৯টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের মোঃ ইসরাফিল ইসলামের মুদি দোকানের সামনে নাচোল হতে রাজবাড়ী গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 এ সময় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ২টি, গুলি ৩ রাউন্ড, বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) ১ কেজি ১২০ গ্রাম এবং ২০০০ টাকা সহ আসামী মোঃ ইব্রাহিম (শিলাল) (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে।

উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের ছক সেখানে আটা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️