পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে সাদিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নাজিপুর ইউনিয়নের ডালিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শাহপরান সিকদারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায় সাদিয়া। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন তাকে সন্ধা সারে ৬টার দিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুজাহিদ মুন্সি জানান,খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।




