সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের তিনজন সদস্য

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের তিনজন সদস্য। নিহতরা হলেন ওই গ্রামের বোর্ড স্কুল এলাকার রহমান মল্লিকের ছেলে ইমরান মল্লিকের স্ত্রী ও দুই সন্তান।

‎একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমরান মল্লিক ও তাঁর স্ত্রী সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। আশুলিয়ার ফ্যান্টাসিকিংডম এলাকার ভাড়া বাসার নিচতলায় রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে।

‎গত ২৮ আগস্ট সকালে রান্না করতে গিয়ে দগ্ধ হন রোকেয়া বেগম (২৬) ও তাঁর দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গতকাল (৬ সেপ্টেম্বর) শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।

‎স্থানীয় বাসিন্দা জাহিদ খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটির অনেক টাকা খরচ হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।

‎আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন,‘ইউনিয়ন পরিষদ থেকে আলোচনা করে যতটুকু সম্ভব এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️