ভাড়া বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ভাড়া বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নাকচ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেন, ১ টাকা নয়, ১শ’ টাকাও অতিরিক্ত নেওয়া হচ্ছে না; বরং অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নেওয়া হচ্ছে।

‎মঙ্গলবার(১৭ মার্চ) বিকেল ৩ টায় পটুয়াখালীর দুমকী উপজেলার রাজাখালী এলাকায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। 

‎মন্ত্রী আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক মনিটরিং চলছে এবং কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

‎এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন এমপি।

‎উল্লেখ্য, পান্ডব ও পায়রা নদীর ওপর নির্মাণাধীন ১৩৮০ মিটার দৈর্ঘ্যের নলুয়া-বাহেরচর সেতু প্রকল্পটি ২০২১ সালের জুনে অনুমোদন পায়। প্রায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এটি বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️