৫৮ দিনের নিষেধাজ্ঞায় জব্দ ৯৬৩ মেট্রিক টন মাছ

৫৮ দিনের নিষেধাজ্ঞায় জব্দ ৯৬৩ মেট্রিক টন মাছ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ আহরণ নিয়ন্ত্রণে সরকারের চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় ১ হাজার ৬৩৬টি অভিযানে এখন পর্যন্ত ৯৬৩ মেট্রিক টন মাছ এবং ৯২ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।

একই সঙ্গে ৬টি মামলা দায়ের, ৯ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ আহরণ নিয়ন্ত্রণে সরকারের চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে দেশব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে, ৫৮ (আটান্ন) দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কর্মসূচির আওতায় ১৫ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সারাদেশে ২৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

একই সময়ে চালানো হয়েছে ১ হাজার ৬৩৬টি অভিযান। এছাড়া অভিযান চলাকালে ১ হাজার ২০৪টি অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৩৪৭টি মাছঘাট, ৮ হাজার ১৩৯টি আড়ত এবং ৭ হাজার ৯৭৯টি বাজার পরিদর্শন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানে এ পর্যন্ত ৯৬৩ দশমিক ৪৪২ মেট্রিক টন মাছ এবং ৯২ দশমিক ৮০১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৬টি মামলা দায়ের, ৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৯ জন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জব্দকৃত মাছ ও অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে সরকার ১৭ দশমিক ৫৮ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জেলে ও যান্ত্রিক নৌযানের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এসব এলাকায় অভিযান কার্যক্রমও বেশি পরিচালিত হয়েছে।

সার্বিক কার্যক্রমে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌপুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️