রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের তিনজন নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একই গ্রামের তিনজন নিহতের ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদন:রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একই গ্রামের তিনজন নিহতের ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

এসময় স্থানীয়রা জানান,গতকাল রবিবার রাতে রানীহাটি ইউনিয়ন জামায়াতের প্রায় ৮০ জন নেতা-কর্মী পদ্মাসেতু দর্শনসহ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা কামারুজ্জামানের কবর জিয়ারত করার জন্য দুটি বাসে রওয়ানা দেন। কিন্তু পথিমধ্যে রাত ১২টার দিকে রাজশাহীর খরখরিয়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে জামায়াতের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে নাসিম আলী, জুয়েল ও মিজান নামে তিনজন নিহত হন।

একই গ্রামের তিনজন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘোড়াপখিয়া বহরম কেন্দ্রীয় গোরস্থানে নিহত তিনজনের দাফনের জন্য কবর খননের কাজ চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ এলে সেখানেই তাদের দাফন করা হবে।

এদিকে,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু বাক্কার বলেছেন,নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে জামায়াত এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️