অটোরিকশার দুর্ঘটনায় গোদাগাড়ীতে শিশুর প্রাণহানি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রের এক শিশুছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অটোরিকশার দুর্ঘটনায় গোদাগাড়ীতে শিশুর প্রাণহানি
প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রের এক শিশুছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়গাছি এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছা. মাইমুনা আক্তার আসমা (৪)। সে উপজেলার বড়গাছি গ্রামের মো. হামিম হোসেনের কন্যা।

এলাকাবাসী জানান, আসমা প্রতিদিনের মতো সকালে ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বড়গাছি এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে প্রেমতলী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর অটোচালক পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, অটোচালকদের বেপরোয়া গতির কারণে গ্রামীণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️