বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে ইউনিসেফের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।

বাল্যবিয়ে এবং ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকার কথা স্মরণ করিয়ে জেলা প্রশাসক বলেন-আপনাদের জন্য যে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে তা পাওয়ার জন্য আপনারা অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি বাল্যবিয়ে এবং ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কাজ করবেন।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️