জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতেই আছে সরকার। 

রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অ্যধাদেশ অন্তর্বর্তী সরকার শেষ দিকে জারি করেছে।

এবং তার ভিত্তি ছিল জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি যেসমস্ত রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করেছে তারা সবাই একমত হয়েছে। সেটা ছিল, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

এই সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে।

তারাও মাঠে থাকতে চায় না। আইন-শৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে লেনদেন-যাতায়াত আছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। সীমান্ত হত্যা যেন না হয়, সেই বিষয়ে জোর দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে, এ নিয়ে ব্যবস্থা হয়েছে। ট্যুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়বে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ ও ১টি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটা গৃহীত হবে, কোনটার কিছু অংশ ও কোনটা বাতিল হবে তা সংসদে নির্ধারিত হবে।

সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️