রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ৬৬ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

সজল মাহমুদ রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ৬৬ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী জেলায় ৫ বছরের নিচে প্রায় ৩ লাখ ৭৩ হাজার শিশুকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সিভিল সার্জন ও সিটি করপোরেশনের শতাধিক নির্ধারিত কেন্দ্র সহ ভ্রাম্যমান কেন্দ্রগুলোতে শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এবং বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল সহ অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করছে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় যৌথ ভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ও রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পৃথক ভাবে নাগরিকদের মাঝে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করে। ক্যাম্পেইনের আওতায় থাকা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৯৮ জন শিশুর মধ্যে রাজশাহী ৯ টি উপজেলা রয়েছে ৩ লাখ ৫ হাজার ৭৭৮ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ৬৬ হাজার ৬২০ জন শিশু। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️