পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করে তিন প্রতিষ্ঠান পেলেন পুরস্কার

প্রধানমন্ত্রীর অনুশাসনমতে ২০২২-২৩ অর্থবছরে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারকারী সরকারি দপ্তরের স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান

পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করে তিন প্রতিষ্ঠান পেলেন পুরস্কার

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুশাসনমতে ২০২২-২৩ অর্থবছরে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারকারী সরকারি দপ্তরের স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে প্রথম হয়েছে জেলা কারাগার, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও তৃতীয় হয়েছে হর্টিকালচার সেন্টার।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই স্মারক প্রদানের আয়োজন করে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা স্মারকগ্রহণ করেন যথাক্রমে জেল সুপার মজিবুর রহমান মজুমদার, অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান ও ড. বিমল কুমার প্রামানিক।

এসময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️