চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক সুমন

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক সুমন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণদের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক এস এম সুমনের নাম এখন ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে মুখে। দীর্ঘদিনের গঠনমূলক সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

বিশেষ করে ঝিলিম ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে এস এম সুমন ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য কাজ করেছেন। করোনাকালীন সহায়তা থেকে শুরু করে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবক্ষেত্রেই তাকে অগ্রভাগে দেখা গেছে। তার এই নিঃস্বার্থ সেবামূলক কার্যক্রমই তাকে আসন্ন নির্বাচনে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে।

স্থানীয় তরুণ ও যুবসমাজের মতে, ঝিলিম ইউনিয়নে পরিবর্তনের ডাক দিতে একজন শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গা থেকে এস এম সুমন তাদের প্রথম পছন্দ। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, তা সাধারণ ভোটারদের আশাবাদী করে তুলেছে।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এস এম সুমন বলেন, "আমি কোনো পদের লোভে নয়, বরং মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি ও সমাজসেবায় এসেছি। ঝিলিম ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। 

বিশেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।

ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সুমনের সমর্থনে সাধারণ মানুষ ও যুবসমাজকে স্বতঃস্ফূর্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।ভোটারদের ধারণা, এবারের নির্বাচনে এস এম সুমনের মতো একজন তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার অংশগ্রহণ ঝিলিম ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️