‎নওগাঁয় সেলাই মেশিন বিতরণ

‎নওগাঁয় সামাজিক সংগঠন লিল ফুকারা ই ওয়াল মাসাকিনের উদ্যোগে ৬টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে

‎নওগাঁয় সেলাই মেশিন বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় সামাজিক সংগঠন লিল ফুকারা ই ওয়াল মাসাকিনের উদ্যোগে ৬টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসা পাড়ায় সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আ.স.ম সায়েম। 

‎সংগঠনের সভাপতি মাওলানা আবু দাউদের সভাপতিত্বে ও মাষ্টার মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, সংগঠনের সেক্রেটারী মাহমুদুর রহমান মিশু সহ অন্যরা। 

‎ইতিপূর্বে সংগঠনের উদ্যোগে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও দাফন সহায়তা, বিবাহ, গৃহ নির্মাণ, শিক্ষা সহায়তা, ঈদ উদযাপন সহায়তা করে আসছে।

‎‎প্রধান অতিথি এ্যাডঃ আ.স.ম সায়েম বলেন, কর্মসংস্থান তৈরীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজের বিত্তবানদের সামাজিক কাজে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।

পার-নওগাঁ মন্ডল পাড়ার বাসীন্দা মো: হান্নান বলেন, পরিবারের ৪ সদস্য। আমি রংয়ের কাজ করি। আর স্ত্রী টুকটাক সেলাইয়ের কাজ করত। আমাদের একটি সেলাই মেশিনও ছিল। কিন্তু আমার অসুস্থতার কারনে কয়েক বছর আগে মেশিনটি বিক্রি করতে বাধ্য হয়। এ মেশিনটি পেয়ে সুবিধা হয়েছে। আবারও আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং সংসারে স্বচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️