নিয়ামতপুরে আগুনে ভস্মীভূত ৬ দোকান,১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

নওগাঁর নিয়ামতপুরে আগুন লেগে ৬টি দোকান পুড়ে গেছে

নিয়ামতপুরে আগুনে ভস্মীভূত ৬ দোকান,১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে আগুন লেগে ৬টি দোকান পুড়ে গেছে।গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত একটার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সামনে খাস জায়গায় নির্মিত এসব দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, চায়ের স্টলের চুলার ওপর সাজিয়ে রাখা খড়ি থেকে আগুনের সূত্রপাত। পর্যায়ক্রমে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। তুলার গোডাউন থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া ৬ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা এবং প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

তুলা ব্যবসায়ী ইব্রাহিম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম,এখন পথে বসতে হবে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা ছাড়া আর ঘুরে দাড়ানো সম্ভব হবে না। 

আগুনে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ব্যক্তি মালিকানাধীন মাইক্রো গ্যারেজ। সেখান থাকা কয়েকটি মাইক্রো দ্রুতই সরিয়ে নেওয়া হয়। তবে একটি মাইক্রোর সামনের অংশ পুড়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগুনে ক্ষতিগ্রস্হ দোকানীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️