চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

আপনার চোখকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আপনার চোখকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং-এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যার মধ্যে অনেকেই সময়মতো চিকিৎসা না নেওয়ায় অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন। বক্তারা চোখের যত্ন, অন্ধত্ব প্রতিরোধ ও নিয়মিত দৃষ্টিপরীক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শাহরিয়ার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ, জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এবং এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, দৃষ্টিশক্তি রক্ষা করা সবার দায়িত্ব। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ চোখের জটিলতা সৃষ্টি করতে পারে। এসব রোগ শুরুতেই নিয়ন্ত্রণে আনতে পারলে অন্ধত্বের ঝুঁকি অনেক কমে যায়।”

তিনি আরও বলেন, সরকার চোখের স্বাস্থ্যসেবা উন্নত করতে ইতোমধ্যে **বয়স্কদের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে, যাতে প্রবীণ নাগরিকদের দৃষ্টি সমস্যা সমাধান করা যায়।

এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায়** বিভিন্ন বয়সী রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️