নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে এমপি ফজলে হুদা বাবুল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : গত ৩১ জানুয়ারি নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই গ্রামের পাঁচ জন নিহত হন। নিহতরা হলেন, সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যান চালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল
মঙ্গলবার ২৪ শে ফেব্রুয়ারি নিহত পরিবারের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের পরিবারের সকলের খোঁজখবর নেন। সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিটি নিহত পরিবারদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রধান করেন।
নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল বলেন, এই অপুরর্নীয় ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়, তবে দূ:সময়ে পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। এবং শোকাহত পরিবারদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।




