নওগাঁর বদলগাছীতে তিন দস্যু গ্রেফতার

নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে দস্যুতা চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

নওগাঁর বদলগাছীতে তিন দস্যু গ্রেফতার

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে দস্যুতা চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃরা হলেন- বদলগাছী থানার খাদাইল গ্রামের হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন(৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী(তালুকদার পাড়া) গ্রামের কালাম তালুকদার(৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। গত শুক্রবার ভোরে দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক ইজিবাইক ছিনিয়ে নেয়। ইজিবাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে ঘটনাস্থলের আশেপাশে এলাকাবাসী চারজন দস্যুকে ঘিরে ফেলে। র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এসময় তাদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️